Tuesday, February 7, 2012

এলিয়েন যে কারণে পৃথিবীতে আসেনি

এলিয়েন কি আসলেই আছে? মানুষের মতো বোধসম্পন্ন প্রাণী অন্য গ্রহে আছে কি নেই এ নিয়ে বিজ্ঞানের গবেষণার অন্ত নেই। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে- বোধসম্পন্ন প্রাণী শুধুই মানুষ, এলিয়েন বা অন্য কিছু নেই বা তারা আছে তবে মানুষকে অবজ্ঞা করে দূরে সরে থাকছে। মানুষকে একা থাকার সুযোগ দিচ্ছে। ডিসকভারি নিউজকে এসব কথা বলেছেন, ফ্লোরিডা গালফ বোস্ট বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ থমাস হেয়ার। এলিয়েনের পৃথিবীতে না আসার কারণ- সম্পদ জমা করা ও প্রযুক্তির জ্ঞান না জানা। এ কারণে তারা নিজেদের দেশ ত্যাগ করার ও অন্যগ্রহে ভ্রমণ করার নিয়ম জানে না। তবে তাদের গতি অনুযায়ী ৫০০ বছরের মধ্যে এলিয়েন তাদের পাশর্্ববর্তী কোনো গ্রহে এসে বসতি গড়বে বলে মনে করেন থমাস হেয়ার। তিনি মনে করেন, হতে পারে এলিয়েন মানুষকে অতিক্রম করে চলে গেছে, অথবা তারা তাদের গ্রহকে নিজেদের প্রকৃত আবাসস্থল মনে করে। যার বাইরে তাদের কোনো প্রয়োজন নেই। পৃথিবী তাদের দরকারি নক্ষত্রপুঞ্জের ভেতরে না হওয়ার একটি কারণ হতে পারে, তাদের যা দরকার তা আমাদের কাছে নেই। সম্ভবত প্রাচীন সভ্যতা বায়োলজিক্যাল নয়। পৃথিবীর মতো স্থান হয়তো তাদের প্রয়োজন নেই।

এখানে আসা ও আমাদের পানির প্রয়োজন তাদের নেই। তাদের গ্রহ সম্ভবত সৌরজগতের বাইরে। যেখানে অভিকর্ষ ও আকর্ষণ শক্তি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তারা যা চায় তাই পায়। এ জন্যই এলিয়েনের পদচারণা হচ্ছে না পৃথিবীতে। * রকমারি ডেস্ক

No comments:

Post a Comment