এমন একটি ফোনের কথা চিন্তা করা যেতে পারে, যেখান থেকে কোথাও ফোন করার জন্য বাটন টিপার প্রয়োজন হবে না। গবেষকদের মতে, আঙ্গুঁল ছুঁইয়ে রেখে মোবাইল নম্বরটি চিন্তা করলেই নির্দিষ্ট নম্বরে ডায়াল হবে। কল্পনাকে বাস্তবে আনতে, নকিয়া নিয়ে আসছে হ্যান্ডসেট এন-৭৩, এই মডেলের সেটেই চিন্তাশক্তির সাহায্যে কল করা যাবে। তবে তারবিহীন এ পদ্ধতিতে ব্যবহারকারীকে মাথায় একটি বিশেষ ধরনের হেডব্যান্ড পরতে হবে। এ হেডব্যান্ডে রয়েছে একটি ব্লুটুথ ডিভাইস। এটিই চিন্তা করা মোবাইল নম্বরটি হ্যান্ডসেটে পাঠিয়ে দেবে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, চিন্তাশক্তির সাহায্যে মোবাইলে কল দেওয়ার এ পদ্ধতি উদ্ভাবন করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান দিয়েগো-এর গবেষক টায়িপিং। জানা গেছে, চিন্তাশক্তির সাহায্যে মোবাইল কল দেওয়ার এই ডিভাইসটি ইলেকট্রো এনসেফালোগ্রাম (ইইজি) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। এটি শতকরা ১০০ ভাগ নির্ভুলভাবেই কল দিতে পারে। চিন্তাশক্তির সাহায্যে কম্পিউটার চালানোর খবর জানা গেলেও মোবাইলের ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহার এটাই প্রথম।
No comments:
Post a Comment