আরও একটি বসবাস উপযোগী গ্রহ আবিষ্কারের দাবি করছেন আন্তর্জাতিক জোতির্বিজ্ঞানীরা। মানব বসতি স্থাপনের উপযোগী নতুন এ গ্রহটি সংখ্যার দিক থেকে চতুর্থ গ্রহ, যেগুলোকে মানব বসতির উপযোগী বলে মনে করছেন বিজ্ঞানীরা। নতুন এই গ্রহটি শনাক্ত করেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। তারা এর নাম দেন 'জিজে ৬৬৭সি'। ২২ আলোক-বর্ষ দূরে অবস্থিত। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স' নামের বিজ্ঞান সাময়িকীতে এই তথ্য ছাপানো হয়েছে। ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি থেকে বিজ্ঞানীরা 'এইডি ৮৫৫১২বি' নামের একটি নক্ষত্র পরিবেক্ষণ করতে গিয়ে এ গ্রহের সন্ধান পান। পাহাড়ময় নতুন গ্রহটি সাড়ে ২৮ দিনে নক্ষত্রটিকে প্রদক্ষিণ করছে। গ্রহটির ব্যাস পৃথিবীর সাড়ে চার গুণ বড়।
No comments:
Post a Comment